আমিরের পর জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্টেও সাইবার হামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমিরের পর জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্টেও সাইবার হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
আমিরের পর জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্টেও সাইবার হামলা ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনার পর এবার দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডিতে সাইবার হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ধারাবাহিকভাবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর একই ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টা ৩ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে ওই এক্স অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর দ্রুত সেটি মুছে ফেলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ধরনের সাইবার অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, দুষ্কৃতিকারীরা যতই গোপনে অপতৎপরতা চালাক না কেন, খুব শিগগিরই তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ পাবে। এ ধরনের গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিরা যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চুক্তিভিত্তিক সেনা নিয়োগে সফল রাশিয়া, যোগ দিলেন ৪ লাখের বেশি

চুক্তিভিত্তিক সেনা নিয়োগে সফল রাশিয়া, যোগ দিলেন ৪ লাখের বেশি