প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক ছবির ক্যাপশন: চোটের কারণে কানাডার অধিনায়ক আলফন্সো ডেভিস বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না।

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক কানাডা। দলের অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আলফন্সো ডেভিস চোটের কারণে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না।

শুক্রবার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তবে সেই ম্যাচে বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডারকে মাঠে পাওয়া যাচ্ছে না।

কানাডার প্রধান কোচ জেসে মার্স বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিসের সর্বশেষ এমআরআই রিপোর্টে উন্নতি দেখা গেলেও তিনি এখনো পুরোপুরি ফিট নন। মেডিকেল টিম তাকে ঝুঁকিতে না ফেলেই বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, “আমরা গতকাল এমআরআই করিয়েছি। সে ধীরে ধীরে সেরে উঠছে, তবে এখনো শতভাগ ফিট নয়।”

গত কয়েকদিন ধরে অনুশীলনে ফেরার পর ডেভিসের মাঠে ফেরার আশা জেগেছিল সমর্থকদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রথম ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয় দল।

চলতি মৌসুমে একাধিক চোটে ভুগেছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। প্রথমে হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরি এবং পরে পেশির সমস্যায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে কানাডার জন্য এটি বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ডেভিসের অনুপস্থিতি দলের ডিফেন্স ও আক্রমণ–দুই দিকেই প্রভাব ফেলতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চীন-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন, চীনা নৌযান আটক

চীন-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন, চীনা নৌযান আটক