ফুলবাড়ীতে মামীর বাড়ীতে বেড়াতে এসে যুবকের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে মামীর বাড়ীতে বেড়াতে এসে যুবকের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ফুলবাড়ীতে মামীর বাড়ীতে বেড়াতে এসে যুবকের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মামীর বাড়ীতে বেড়াতে এসে আবু বকর সিদ্দিক নামের এক যুবক আড়ার সঙ্গে (ধরনা) গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার আজোয়াটারীর ব্যাপারীটারী গ্রামে।পুলিশ ও স্থানীয়রা জানান, নাগেশ্বরী উপজেলার কুঠি বাগডাঙ্গা গ্রামের মৃত শমসের আলীর ছেলে আবুবকর সিদ্দিক ।

বুধবার ১০ জুন সকালে উপজেলার আজোয়াটারী ব্যাপারীটারী গ্রামে তার মামী জনৈক জোবেদা বেগমের বাড়ীতে বেড়াতে আসেন। এবং মামীসহ অনেকের সঙ্গে কুশল বিনিময়ও করেন।
এক পর্যায়ে মামী তাদের পোষা হাঁস নিয়ে মাঠের পানিতে দিতে গেলে বাড়ীতে এসে খোঁজাখুজির পর দেখতে পান ঘরের আড়ার (ধরনায়) ভাগ্নে ঝুলতেছে। পরে তার আত্ম-চিৎকারে এলাকার লোকজন এসে ঝুলত্ত লাশ দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুধ দিয়ে গোসল করে দলবদল, জামায়াতে যোগ দিলেন জালাল হাওলাদার

দুধ দিয়ে গোসল করে দলবদল, জামায়াতে যোগ দিলেন জালাল হাওলাদার