প্রচার শেষে বাড়ি ফেরার সময় গাড়িতে গুলি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রচার শেষে বাড়ি ফেরার সময় গাড়িতে গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
প্রচার শেষে বাড়ি ফেরার সময় গাড়িতে গুলি ছবির ক্যাপশন:
ad728

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে সাবেক ছাত্রদল নেতা আমির হোসেনের গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও গাড়িটির সামনের ও পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার রাত পৌনে ৮টার দিকে ভুলতা–বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। আমির হোসেন জানান, নির্বাচনী প্রচারণা শেষে তিনি কালো রঙের একটি প্রাইভেটকারে করে নিজ বাড়ি শ্রীনিবাসদীর দিকে যাচ্ছিলেন। সে সময় গাড়ির সামনের আসনে ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদেকুর রহমান সাদেক।

গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুজন যুবক গাড়িটির ডান পাশের কাচ ও সামনের কাচ লক্ষ্য করে গুলি ছোড়ে বলে তিনি দাবি করেন। ঘটনার পরপরই গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও চালক ও যাত্রীরা অক্ষত থাকেন।

খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে গুলিবর্ষণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র কার্যালয় ঘেরাও, উপদেষ্টাদের পদত্

হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র কার্যালয় ঘেরাও, উপদেষ্টাদের পদত্