দিনাজপুর হাবিপ্রবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ফল ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দিনাজপুর হাবিপ্রবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ফল ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
দিনাজপুর হাবিপ্রবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ফল ঘোষণা ছবির ক্যাপশন:
ad728

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.hstu.ac.bd–এ গিয়ে নিজ নিজ Application IDPassword ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

এদিকে ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফল পুনর্নিরীক্ষণের জন্য আগ্রহী প্রার্থীদের এক হাজার টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে। ফি জমাদানের বিস্তারিত পদ্ধতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভর্তি পরীক্ষায় মোট ৩০ নম্বরের বেশি প্রাপ্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে বিষয় পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

পছন্দক্রম পূরণের সময় কোনো ধরনের কারিগরি সমস্যা বা জটিলতার সম্মুখীন হলে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য দুটি হটলাইন নম্বর নির্ধারণ করা হয়েছে— ০১৭২৯২৬৬২৪৬ এবং ০১৮২২০২৬২২২

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও হাবিপ্রবির ভর্তি প্রক্রিয়া অনলাইনভিত্তিকভাবে সম্পন্ন করা হচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিভিন্ন সংকটে শিক্ষার্থী–অভিভাবকদের অসন্তোষে সেন্ট্রাল ইউনিভ

বিভিন্ন সংকটে শিক্ষার্থী–অভিভাবকদের অসন্তোষে সেন্ট্রাল ইউনিভ