বিএনপি নেতার কন্যার আবেগঘন পোস্টে বাবার রাজনৈতিক সংগ্রামের কথা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি নেতার কন্যার আবেগঘন পোস্টে বাবার রাজনৈতিক সংগ্রামের কথা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
বিএনপি নেতার কন্যার আবেগঘন পোস্টে বাবার রাজনৈতিক সংগ্রামের কথা ছবির ক্যাপশন:

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তার মেয়ে জান্নাতুল এলমি সুচানা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে তিনি পোস্টে বাবার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও পরিবারের ত্যাগ তুলে ধরেছেন।

সুচানা লিখেছেন, “যত সত‍্যের পক্ষে মানুষ শক্ত থেকেছে, বিগত সরকার তাকে মামলা ও হয়রানির মাধ্যমে দমিয়ে রাখতে চেয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রাজনৈতিক মামলার মধ্যে অন্যতম নাম আমার বাবা। লম্বা বড়সড় মানুষটা কখনো আপস করেননি, কারাগারের কষ্ট সহ্য করেছেন, মৃত্যুর ঝুঁকি নিয়েও এগিয়ে গেছেন। এ সব কিছু উপরওয়ালা ভালোভাবে জানেন।”

তিনি পরিবারের ত্যাগের কথাও উল্লেখ করেছেন। বলেন, “১৭ বছরের মধ্যে বাবাকে শান্তিপূর্ণভাবে ১৭ দিনও পাইনি। ছোটবোন একাই মায়ের স্নেহে বড় হয়েছে। মা নিজের কষ্ট লুকিয়ে আমাদের সাহস দিয়েছেন।”

পোস্টের শেষ দিকে তিনি দেশের জাতীয়তাবাদের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “মামলা-হামলা-নির্যাতনের শিকার সকল জাতীয়তাবাদের যোদ্ধার প্রতি আমার গভীর শ্রদ্ধা। মহান আল্লাহ্ আপনাদের রহম ও হেফাজত করুন।”

উল্লেখ্য, আওয়ামী লীগ আমলে হাবিব উন নবী সোহেলের বিরুদ্ধে মোট ৪৫০টি মামলা দায়ের হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ

ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ