বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের সুযোগ নেই: অর্থমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের সুযোগ নেই: অর্থমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের সুযোগ নেই: অর্থমন্ত্রী ছবির ক্যাপশন:

বিশ্ববিদ্যালয়কে পড়াশোনার জায়গা হিসেবে উল্লেখ করে সেখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রধান কাজ হলো লেখাপড়া করা। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্থিতিশীল ও সহনশীল রাজনৈতিক পরিবেশের দিকে এগোচ্ছে। এই পথে কেউ বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি জানান, বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জ্বালানির মূল্য বৃদ্ধিতে অনেকটাই ধীরগতিতে এগিয়েছে এবং সাধারণ মানুষের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠলেও বাংলাদেশ এখনো তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বৈশ্বিক সংকট মোকাবিলা করা সহজ নয় এবং তা সামাল দিতে দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন।

সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সব সময় থাকে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের বাইরে কাউকে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিজন কান্তি সরকার এবং এ বি এম আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কিম জং উনের নির্দেশে ৫০টি নতুন রকেট লঞ্চার মোতায়েন

কিম জং উনের নির্দেশে ৫০টি নতুন রকেট লঞ্চার মোতায়েন