তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করলেন দোলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করলেন দোলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করলেন দোলা ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম (দোলা) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আসনটিতে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালামকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সামিরা আজিম দোলা বলেন, দলের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি ছিল, যা এখন দূর হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি এখন থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন এবং নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

এ সময় কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেন, এই আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রশিদী এ হোসাইনী, শফিকুর রহমান ও জাহাঙ্গীর মনোনয়ন চেয়েছিলেন এবং তারা ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দোলাও এখন সরে দাঁড়িয়েছেন। এতে করে ধানের শীষের বিজয় আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, সামিরা আজিম দোলার সিদ্ধান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি দোলাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে দলের স্বার্থে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি দলের ঐক্যের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, দলের ভেতরে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করে সবাইকে একসঙ্গে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দোলা এখন থেকে দলের মনোনীত প্রার্থীর জন্য মাঠে কাজ করবেন বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভূঁইয়া দোলনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের