আসন্ন নির্বাচনই দেশের ভবিষ্যৎ ঠিক করবে: তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আসন্ন নির্বাচনই দেশের ভবিষ্যৎ ঠিক করবে: তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
আসন্ন নির্বাচনই দেশের ভবিষ্যৎ ঠিক করবে: তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, বরং এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতে বাংলাদেশ কোন পথে এগোবে। দেশ পরিচালনায় জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে কি না, তা এই নির্বাচনের মাধ্যমেই স্পষ্ট হবে। এজন্য তিনি ভোটারদের কাছে নির্বাচনের বিষয়ে সচেতন ও সিরিয়াস থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আমরা যদি আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করতে হবে। সেই লক্ষ্য অর্জনে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, এই নির্বাচনই জনগণকে দিকনির্দেশনা দেবে—দেশ গণতন্ত্রের পথে যাবে, নাকি অন্য কোনো পথে।

বগুড়ার দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর শুধু বগুড়াই নয়, পুরো বাংলাদেশই বঞ্চিত হয়েছে। তবে ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পেলে বগুড়াসহ সমগ্র দেশকে সমানভাবে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি অভিযোগ করেন, দেশের কৃষকরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং দেশের শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে পড়েছে। এসব সমস্যা সমাধানে জনগণের সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

জনসভায় উপস্থিত বগুড়াবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “আজ এই মুহূর্তে আপনাদের দেওয়ার কিছু নেই, শুধু চাইবার আছে। আপনারা যদি মানসিকভাবে আমাদের পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটি সুন্দর ও ভালো অবস্থানে নিয়ে যেতে পারব।” এ সময় তিনি সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন।

জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এতে বক্তব্য দেন বগুড়ার বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরে তারেক রহমান বগুড়ার ছয়টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে রাজশাহী ও নওগাঁ সফর শেষে রাত প্রায় ১১টা ৫০ মিনিটে তারেক রহমান বগুড়ায় পৌঁছান। দীর্ঘ পথে জনস্রোত ও অভিবাদনের কারণে তার গাড়িবহর ধীরগতিতে এগোয়। রাত গভীর হলেও হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক মাঠে উপস্থিত ছিলেন।

জনসভাকে কেন্দ্র করে আলতাফুন্নেছা খেলার মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাঠে জায়গা না পেয়ে অনেকেই মাইক ও ডিজিটাল পর্দার সামনে কিংবা বাড়ির ছাদে অবস্থান নিয়ে বক্তব্য শোনেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান উত্তরবঙ্গ সফর শুরু করেছেন। সফরের পরবর্তী দিনগুলোতে রংপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কিডনি সুস্থ রাখতে যেসব ফল রাখুন দৈনন্দিন খাদ্যতালিকায়

কিডনি সুস্থ রাখতে যেসব ফল রাখুন দৈনন্দিন খাদ্যতালিকায়