গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ছবির ক্যাপশন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার রাজাহার ইউনিয়নে এই ঝড় আঘাত হানে। এতে স্থানীয় বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে রাজাহার ইউনিয়নের বানেশ্বর বাজারের আশপাশের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের বসতঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কাঁচা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং বেশ কয়েকটি ঘরের টিনের চাল উড়ে গেছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে।

এছাড়া ঝড়ের কারণে বহু গাছপালা উপড়ে পড়ে এবং স্থানীয় কৃষিজমির ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই বর্তমানে খোলা আকাশের নিচে বা অস্থায়ীভাবে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রায় ১৫০টি পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশনায় তিন হাজার টাকা করে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি রমজান মাস বিবেচনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে এবং মঙ্গলবার (১৭ মার্চ) প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪