মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় মামলা দায়েরের পর ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগও উঠেছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণ ও হামলার ঘটনায় দুটি পৃথক মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীর পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করলেও গত ২ জুন গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে ৫ জুন বিকেলে কিশোরী তার এক খালাতো বোনকে সঙ্গে নিয়ে বড় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত সাকিব উদ্দিন তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় সঙ্গে থাকা খালাতো বোন বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে কিশোরীকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার পর তিনি অভিযুক্তের পরিবার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলেও কোনো প্রতিকার না পেয়ে গত ১২ জুন হাতিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তার অভিযোগ, মামলা করার পর থেকেই অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল। পরে ১৬ জুন অভিযুক্তের পরিবারের সদস্য ও কয়েকজন বহিরাগত তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। হামলায় পরিবারের কয়েকজন সদস্য আহত হন এবং এ ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে।

অভিযুক্ত সাকিব উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় একটি এবং পরবর্তীতে হামলার ঘটনায় পৃথক আরেকটি মামলা নেওয়া হয়েছে। তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নারীর রাজি না হওয়ার কারণে চট্টগ্রামে পরিবার উচ্ছেদ ও হামলা

নারীর রাজি না হওয়ার কারণে চট্টগ্রামে পরিবার উচ্ছেদ ও হামলা