সক্ষমতা নিয়ে সন্দেহ, ‘পাশা’র পর্যবেক্ষক কার্ড স্থগিত ইসির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সক্ষমতা নিয়ে সন্দেহ, ‘পাশা’র পর্যবেক্ষক কার্ড স্থগিত ইসির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
সক্ষমতা নিয়ে সন্দেহ, ‘পাশা’র পর্যবেক্ষক কার্ড স্থগিত ইসির ছবির ক্যাপশন:

আগামী জাতীয় নির্বাচন ও সম্ভাব্য গণভোটে বেসরকারি সংগঠন পিপলস অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন (পাশা)-এর নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘পাশা’ নামের ওই এনজিও প্রায় ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছিল। এ ঘোষণার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংগঠনটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। তবে যাচাই-বাছাই শেষে ইসি তাদের সাংগঠনিক ও কার্যকর সক্ষমতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। এ কারণেই আপাতত তাদের নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, এখন পর্যন্ত সংগঠনটির সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখে নির্বাচন কমিশনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন। পাশাপাশি আনুমানিক ১২০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন সংক্রান্ত কার্যক্রম কভার করবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট: নেটব্লকস

ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট: নেটব্লকস