ধর্মের নামে বিভাজন নয়, ঐক্যের রাজনীতির আহ্বান সালাহউদ্দিনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ধর্মের নামে বিভাজন নয়, ঐক্যের রাজনীতির আহ্বান সালাহউদ্দিনের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
ধর্মের নামে বিভাজন নয়, ঐক্যের রাজনীতির আহ্বান সালাহউদ্দিনের ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধে যারা আস্থাশীল নয়, তারাই ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ বক্তব্য দেন। সভায় তিনি বলেন, দেশের সাধারণ মানুষ বিভাজনের রাজনীতি চায় না; তারা চায় একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার।” তিনি দাবি করেন, দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হলেও বিএনপির নেতৃত্বেই তা পুনরুদ্ধার হয়েছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় দলটি অগ্রণী ভূমিকা পালন করবে।

গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদরা রক্ত দিয়েছেন একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অর্থনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, বিএনপি অবাস্তব প্রতিশ্রুতি দেয় না। “আমাদের লক্ষ্য শিক্ষিত বেকার তৈরি করা নয়, বরং কর্মক্ষম ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা,” বলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ১৮ কোটি মানুষকে ৩৬ কোটি কর্মসংস্থানের সক্ষম হাত হিসেবে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

পরিবেশ সংরক্ষণে দলের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকারে গেলে ব্যাপক বৃক্ষরোপণ, খাল খনন, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, কিছু রাজনৈতিক দল দেশের মানুষের জীবনমান উন্নয়নের বদলে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

দেশের বিদ্যমান অর্থনৈতিক বিশৃঙ্খলা ও সংকট মোকাবিলায় বিএনপিই সক্ষম—এমন দাবি করে তিনি জনগণকে ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলটির স্থানীয় ও সিনিয়র নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅধিকারের ৩২ বছর বয়সী প্রার্থী ফারদিনের বার্ষিক আয় নিয়ে বিত

গণঅধিকারের ৩২ বছর বয়সী প্রার্থী ফারদিনের বার্ষিক আয় নিয়ে বিত