আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা ছবির ক্যাপশন:

জাপানে শুক্রবার (২৬ জুন) দুপুরে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন রাজধানী টোকিও এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি নেই।

জাপানের আবহাওয়া সংস্থার (জাপান মিটিওরোলজিকাল এজেন্সি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রিফেকচার এবং ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল অবস্থিত। সংস্থাটি জাপানের সাত স্তরের ভূমিকম্পের তীব্রতা স্কেলে সর্বোচ্চ ৪ মাত্রার কম্পন রেকর্ড করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.৮ বলে নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল যকশিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার।

ভূমিকম্পের পর রাজধানী টোকিওসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জাপানের আবহাওয়া সংস্থা স্পষ্টভাবে জানিয়েছে, এই কম্পনের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। তাই উপকূলীয় এলাকাগুলোর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থান করায় দেশটিতে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়। এজন্য দেশটিতে উন্নত ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সবসময় সক্রিয় রাখা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান সামনে রেখে সানায় আবারও যুদ্ধভীতি

রমজান সামনে রেখে সানায় আবারও যুদ্ধভীতি