গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোটের আহ্বান রহমাতুল্লাহর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোটের আহ্বান রহমাতুল্লাহর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোটের আহ্বান রহমাতুল্লাহর ছবির ক্যাপশন:
ad728

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার প্রতি সম্মান জানিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর বেলসপার্কে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে আয়োজিত দুদিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা’ ও ‘স্বাধীনতা ফোরাম-বরিশাল’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রহমাতুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষের অধিকার রক্ষায় তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, দেশের মানুষ বরাবরই এসব মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছে বলেই বেগম জিয়া আজও জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে আছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনও আপস করেননি। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও নির্যাতনের মুখেও তিনি তার নীতিগত অবস্থান থেকে সরে যাননি। এই আপসহীনতা ও দৃঢ় নেতৃত্বই তাকে দেশের মানুষের কাছে ‘দেশনেত্রী’ হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এ ধরনের প্রামাণ্যচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরাম-বরিশাল-এর আহ্বায়ক মো. নুরুল আমিন। এতে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ, দপ্তর সম্পাদক এসএম হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশালের সাবেক সাধারণ সম্পাদক ও আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সভাপতি ডা. আমিনুল হক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন হিমেল।

এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান ও যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, ১০নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন দুলাল, যুগ্ম আহ্বায়ক মো. আসলাম গাজী, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসাস) মহানগর সভাপতি মীর আদনান আহমেদ তুহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন এবং স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্যসচিব নাজমুস সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেন সরকারের

পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেন সরকারের