নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের টানা তিন দিনের সাধারণ ছুটি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের টানা তিন দিনের সাধারণ ছুটি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের টানা তিন দিনের সাধারণ ছুটি ছবির ক্যাপশন:
ad728

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচন উপলক্ষে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি এই ছুটি কার্যকর থাকবে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, নির্বাচনকে কেন্দ্র করে ছুটির বিষয়টি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান শফিকুল আলম। তার ভাষায়, ‘আজকের কেবিনেট বৈঠকে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে শ্রমিকরা টানা তিন দিন ছুটি পাবেন।’

এই সিদ্ধান্তের ফলে পোশাক খাতসহ বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীরা ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি ভোগ করতে পারবেন। সরকার মনে করছে, এতে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগে সহায়ক পরিবেশ তৈরি হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে শিক্ষা আইন ২০২৬

শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে শিক্ষা আইন ২০২৬