ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে ছবির ক্যাপশন:

কক্সবাজারের সৈকত এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রদল নেতা খোরশেদ আলম নিহত হয়েছেন। তিনি কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পেট ও পায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত খোরশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কক্সবাজার শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালের সামনে সমবেত হন এবং রাত ১২টায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক জানান, পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের সঙ্গে থাকা একজন নারী সমন্বয়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উচ্ছেদের ত্রাস: আসামের বাঙালি মুসলিমদের ভোটাধিকার বিপন্ন

উচ্ছেদের ত্রাস: আসামের বাঙালি মুসলিমদের ভোটাধিকার বিপন্ন