বিশ্বকাপ জিতে প্রেমিকা বদল করেছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার! The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ জিতে প্রেমিকা বদল করেছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার!

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
বিশ্বকাপ জিতে প্রেমিকা বদল করেছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার! ছবির ক্যাপশন: বিচ্ছেদের পর ক্ষতিপূরণ দাবি ও মামলার জেরে আইনি জটিলতায় আর্জেন্টিনার ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার Alexis Mac Allister ব্যক্তিজীবনের কারণে আবারও আলোচনায় এসেছেন। দীর্ঘদিনের প্রেমিকা কামিলা মায়ানের সঙ্গে বিচ্ছেদের পর এবার ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করেছেন তিনি।

২৫ বছর বয়সী এই লিভারপুল মিডফিল্ডারের সঙ্গে কামিলা মায়ানের প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল। বিশ্বকাপ জয়ের পর তাদের সম্পর্ক ভাঙনের ঘটনা প্রকাশ্যে আসে এবং এর প্রায় দুই বছর পর মায়ান আর্থিক ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন।

মায়ানের অভিযোগ অনুযায়ী, সম্পর্ক চলাকালীন তিনি ম্যাক অ্যালিস্টারের সঙ্গে প্রায় তিন বছর আর্জেন্টিনার বাইরে ছিলেন। সেই সময়ের ব্যক্তিগত ও আর্থিক ক্ষতির জন্য তিনি ক্ষতিপূরণ প্রাপ্য বলে দাবি করেন। এছাড়া তার কিছু ব্যক্তিগত জিনিসপত্র আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

অন্যদিকে মায়ানের পক্ষ থেকে আরও দাবি করা হয়, তার এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পরই ম্যাক অ্যালিস্টার হঠাৎ করে সম্পর্কের ইতি টানেন। বর্তমানে ম্যাক অ্যালিস্টার সেই বান্ধবী আইলেন কোভার সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ম্যাক অ্যালিস্টার। তিনি বলেন, সম্পর্ক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল এবং বিষয়টি এখন আদালতের ওপর নির্ভর করছে। তার ভাষায়, “সবকিছু আদালতে আছে, সেখানেই বিষয়টির নিষ্পত্তি হবে।”

মায়ানের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল ব্যক্তিগতভাবে বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি, বরং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

এদিকে ম্যাক অ্যালিস্টারের পরিবারও বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা প্রকাশ করেছে। তার মা সিলভিনা রিয়েলা জানিয়েছেন, তারা ন্যায়বিচারের অপেক্ষায় আছেন।

বিশ্বকাপের পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে যোগ দিয়ে পেশাদার ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করেছেন ম্যাক অ্যালিস্টার। মাঠের পারফরম্যান্স ভালো থাকলেও ব্যক্তিগত জীবনের এই আইনি জটিলতা তাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাথমিক শিক্ষায় জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই : ববি

প্রাথমিক শিক্ষায় জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই : ববি