আন্দামান সাগরে বাংলাদেশের দুই সাঁতারুর অনন্য সাফল্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আন্দামান সাগরে বাংলাদেশের দুই সাঁতারুর অনন্য সাফল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
আন্দামান সাগরে বাংলাদেশের দুই সাঁতারুর অনন্য সাফল্য ছবির ক্যাপশন:

আন্দামান সাগরের উত্তাল ঢেউ আর প্রতিকূল স্রোতকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের দুই সাঁতারু Mostafizur RahmanHomayed Ishak Mun

রোববার (২৯ মার্চ) থাইল্যান্ডের Krabi-তে অনুষ্ঠিত Oceanman 2026 প্রতিযোগিতায় তারা ওপেন ওয়াটার সাঁতারের ১০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নেন।

কঠিন আবহাওয়া, শক্তিশালী স্রোত এবং অনিশ্চিত সমুদ্র পরিস্থিতির মধ্যেও নিজেদের সক্ষমতা প্রমাণ করেন এই দুই অ্যাথলেট। Mostafizur Rahman ৪ ঘণ্টা ৪১ মিনিট ৩৩ সেকেন্ডে এবং Homayed Ishak Mun ৫ ঘণ্টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ডে ১০ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেন। তারা উভয়েই ২৯-৩৯ বছর বয়সভিত্তিক বিভাগে অংশগ্রহণ করেন।

‘বাংলা চ্যানেল’ জয়ী হিসেবে পরিচিত Mostafizur Rahman এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের সামর্থ্য দেখিয়েছেন। স্পেনে অনুষ্ঠিত হাফ আয়রনম্যান প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণ তার অভিজ্ঞতার প্রমাণ বহন করে।

অন্যদিকে Homayed Ishak Mun-ও একজন হাফ আয়রনম্যান ফিনিশার এবং দীর্ঘ দূরত্বের সাঁতারে অভিজ্ঞ।

বিশ্বজুড়ে জনপ্রিয় ওপেন ওয়াটার সাঁতারের আসর Oceanman series-এ বাংলাদেশের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণাদায়ক এক অধ্যায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জমি নিয়ে বিরোধ, গাইবান্ধায় বাবার কবর ভাঙচুরের অভিযোগ ছেলের ব

জমি নিয়ে বিরোধ, গাইবান্ধায় বাবার কবর ভাঙচুরের অভিযোগ ছেলের ব