কোরবানির গোস্ত ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কোরবানির গোস্ত ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
কোরবানির গোস্ত ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০ ছবির ক্যাপশন: ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির গোস্ত ভাগাভাগি নিয়ে সংঘর্ষের পর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কোরবানির গোস্ত কোথায় ভাগ করা হবে তা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে কোরবানির গোস্ত মসজিদ এলাকায় বসে ভাগ করা হবে নাকি বাড়িতে নিয়ে ভাগ করা হবে— এ বিষয়কে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন কামরুজ্জামান সম্রাট। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় উপকরণ ব্যবহার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া ব্যক্তিরা হলেন— জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫) ও জালাল মোল্লাসহ আরও অনেকে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কোরবানির গোস্ত মসজিদে না বাড়িতে ভাগ করা হবে— এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি