বক্স অফিসে ঝড়, ‘কেজিএফ ২’-কে ছাড়িয়ে নতুন ইতিহাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বক্স অফিসে ঝড়, ‘কেজিএফ ২’-কে ছাড়িয়ে নতুন ইতিহাস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
বক্স অফিসে ঝড়, ‘কেজিএফ ২’-কে ছাড়িয়ে নতুন ইতিহাস ছবির ক্যাপশন:

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর টু’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি অল্প সময়ের মধ্যেই একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে।

মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে ছবিটি ৮৬৫ কোটির বেশি আয় করেছে। এই বিশাল আয় ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দক্ষিণি সুপারস্টার যশ অভিনীত এই চলচ্চিত্রটি দীর্ঘদিন ধরে বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছিল।

বক্স অফিস বিশ্লেষণ অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই ‘ধুরন্ধর টু’ আয় করে ৬৭৪ কোটির বেশি। দ্বিতীয় সপ্তাহেও ছবিটির আয় ছিল উল্লেখযোগ্য। দ্বিতীয় সপ্তাহের সোমবারে প্রায় ১৯ কোটির বেশি আয় করে এটি। ১২ দিনের শেষে ভারতের বাজারে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৮৬৬ কোটির কাছাকাছি।

এর আগে এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-এর রেকর্ডও পেছনে ফেলেছে এই সিনেমা। ফলে খুব অল্প সময়েই এটি ভারতের অন্যতম সফল সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।

চলচ্চিত্রটির সাফল্যের পেছনে এর শক্তিশালী গল্প ও অভিনয়কে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। করাচির অপরাধজগত এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এক চরিত্রের উত্থানকে কেন্দ্র করে নির্মিত গল্পটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এই সিনেমায় রণবীর সিং-এর পাশাপাশি অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল। এছাড়া বিশেষ উপস্থিতিতে রয়েছেন ইয়ামি গৌতম

বর্তমানে সিনেমাটির পরবর্তী লক্ষ্য ‘বাহুবলী ২’ এবং ‘পুষ্পা ২’-এর রেকর্ড স্পর্শ করা। ইতিমধ্যেই আল্লু অর্জুন-সহ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেকেই ছবিটির প্রশংসা করেছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, বর্তমান গতিতে এগোতে থাকলে খুব শিগগিরই ‘ধুরন্ধর টু’ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে আয়ের নতুন মাইলফলক স্থাপন করতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ