মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। আটক ওই নারীর নাম তাহমিনা আক্তার। তিনি রাজধানীর লালবাগ এলাকার প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, তাহমিনা আক্তার আওয়ামী লীগের একজন কর্মী। তিনি তার তিন মেয়েকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
আটকের আগে ওই নারী বলেন, “জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ? বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করেননি?”—এমন প্রশ্ন তোলেন তিনি।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ কার্যক্রমের আওতায় আওয়ামী লীগের ব্যানার নিয়ে স্মৃতিসৌধে ফুল দিতে আসেন ওই নারী এবং সেখানে স্লোগান দেন।
তিনি আরও বলেন, “এই মুহূর্তে তাকে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।”
ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন ঘটনার কারণে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
কসমিক ডেস্ক