স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে Bangladesh Cricket Board। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬’ শিরোনামের এই ম্যাচে মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে Sher-e-Bangla National Cricket Stadium মাঠে গড়াবে ম্যাচটি। সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
এবারের ম্যাচে অংশ নিচ্ছেন Mohammad Ashraful, Shahriar Nafees, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক ও খালেদ মাহমুদ পাইলটসহ দেশের অনেক সাবেক তারকা ক্রিকেটার।
তবে এবারের ম্যাচে খেলছেন না কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। তাদের মধ্যে হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান উল্লেখযোগ্য।
বিসিবি সবুজ দলে রয়েছেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু।
অন্যদিকে লাল দলে খেলবেন মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ পাইলট, ইলিয়াস সানি, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদসহ আরও কয়েকজন সাবেক ক্রিকেটার।
স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
কসমিক ডেস্ক