শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: মনিরা শারমিন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: মনিরা শারমিন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: মনিরা শারমিন ছবির ক্যাপশন:

সামান্তা শারমিনকে নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

শনিবার (১৪ মার্চ) বেলা ৩টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মনিরা শারমিন উল্লেখ করেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক শাহরিয়ার কবির। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগ সরকারের সময়ে যে কয়েকজন নারী নেত্রী সরব ছিলেন, তাদের মধ্যে সামান্তা শারমিন একজন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সেই সময় অনেকেই তাদের পাশে দাঁড়াননি। সামান্তা শারমিনকে নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তবে সেটি দলের পক্ষ থেকেই নেওয়া হবে।

মনিরা শারমিন তার পোস্টে আরও উল্লেখ করেন, সামান্তা শারমিনের সব বক্তব্যের সঙ্গে তিনি একমত নাও হতে পারেন। তবে তাকে ‘আততায়ী’, ‘টাকায় বিক্রি হওয়া’ কিংবা ‘এজেন্ট’ বলা শিষ্টাচার বহির্ভূত ও অশোভন মন্তব্য। এজন্য শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইল-১ ও ২ আসনে চূড়ান্ত লড়াইয়ে ১৫ প্রার্থী

নড়াইল-১ ও ২ আসনে চূড়ান্ত লড়াইয়ে ১৫ প্রার্থী