ভারতের হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ গেল ১০ রোগীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ গেল ১০ রোগীর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ গেল ১০ রোগীর ছবির ক্যাপশন:

ভারতের ওড়িশা রাজ্যের কটকে অবস্থিত এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটে আগুন লেগে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোর প্রায় ৩টার দিকে হাসপাতালের আইসিইউতে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো আইসিইউ এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

ঘটনার সময় সেখানে চিকিৎসাধীন ছিলেন একাধিক গুরুতর অসুস্থ রোগী। আগুন লাগার পর হাসপাতালের কর্মীরা দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে আইসিইউতে চিকিৎসাধীন অন্তত ১০ জন রোগী প্রাণ হারান।

হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, আইসিইউর ভেতরেই সাতজন রোগীর মৃত্যু হয়েছে।

এছাড়া আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করার সময় আরও তিনজন রোগী মারা যান।

তবে নিহতদের মৃত্যু ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে হয়েছে, নাকি আগুনে পুড়ে—এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

আগুন লাগার পর রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের অনেক কর্মচারী আহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন কারণে আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

তিনি প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর কর্তৃপক্ষ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও বৈদ্যুতিক সংযোগের অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।

তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি সংসদ সদস্যদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপি সংসদ সদস্যদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু