ঘটনাটি ঘটে সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে। সদর উপজেলার চাকলা বাজার এলাকার ছোট যমুনা নদীর পাড়ে অবস্থিত চাকলা ঘাটে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ জানায়, ওই স্থানে কয়েকজন ব্যক্তি তাস খেলার মাধ্যমে টাকা বাজি ধরে জুয়া খেলছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।
অভিযানে জুয়ার বোর্ড থেকে মোট ৪৬ হাজার ১৭৫ টাকা এবং তাসসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতদের সবাই নওগাঁ সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে নওগাঁ পুলিশ মিডিয়া সেলের সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে এবং জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
অন্যদিকে নওগাঁ সদর থানা-র অফিসার ইনচার্জ নিয়ামুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
কসমিক ডেস্ক