কলারোয়ার জনসভায় উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কলারোয়ার জনসভায় উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
কলারোয়ার জনসভায় উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর ছবির ক্যাপশন:
ad728

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, তালা–কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তালা–কলারোয়া আসনের প্রকৃত মালিক সাধারণ জনগণ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার ওপর বর্তায়।

সোমবার বিকেলে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে হাবিবুল ইসলাম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ধরনের প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াই জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত হবে।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি বলেন, নির্বাচিত হলে কাজীহাট ও হঠাৎগঞ্জ এলাকায় সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি কেঁড়াগাছী ইউনিয়নের সার্বিক অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির ও রাস্তাঘাটসহ সব শ্রেণি ও সম্প্রদায়ের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

হাবিবুল ইসলাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্ন আয়ের পরিবারের নারীপ্রধানদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। একই সঙ্গে প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আকতারুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ মিয়া এবং কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ভাগ্য বদলের নির্বাচন : সাল

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ভাগ্য বদলের নির্বাচন : সাল