দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কমবে দিনের তাপমাত্রা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কমবে দিনের তাপমাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কমবে দিনের তাপমাত্রা ছবির ক্যাপশন:

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

সোমবার (৩ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এর পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৫ ও ৬ আগস্ট দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার (৬ আগস্ট) সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া ৭ আগস্ট (শুক্রবার) ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময় তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বজায় রাখবে। নাগরিকদের বিশেষ করে ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেনিফার উইংগেটের পাত্র কে? বিয়ে নিয়ে নতুন গুঞ্জনে সরগরম ভক্ত

জেনিফার উইংগেটের পাত্র কে? বিয়ে নিয়ে নতুন গুঞ্জনে সরগরম ভক্ত