কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ছবির ক্যাপশন:

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন।

সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সফর বাংলাদেশ ও কাতারের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সরকারি কর্মসূচি শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, শ্রমবাজার এবং বিনিয়োগ সহযোগিতা দীর্ঘদিনের। এ প্রেক্ষাপটে স্পিকারের এই সফরকে দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীত বিদায়ের আগেই বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অধিদপ্তর

শীত বিদায়ের আগেই বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অধিদপ্তর