হজ শেষে দেশে ফিরলেন ২৫ হাজারের বেশি বাংলাদেশি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হজ শেষে দেশে ফিরলেন ২৫ হাজারের বেশি বাংলাদেশি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
হজ শেষে দেশে ফিরলেন ২৫ হাজারের বেশি বাংলাদেশি ছবির ক্যাপশন: হজ শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা।

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম পুরোদমে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬২টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে ২৫ হাজার ৩৭৭ জন বাংলাদেশি হজযাত্রী দেশে ফিরেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিনে বৃহস্পতিবার (৪ জুন) এই তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, এ বছর হজ পালনের পর সৌদি আরবে এখন পর্যন্ত ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১১ জন ইন্তেকাল করেছেন।

ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৮৭৭ জন রয়েছেন। পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭ হাজার ৮৯৬ জন, সৌদি এয়ারলাইনস ৯ হাজার ৭৩০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৫১ জন হাজি দেশে ফিরেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, এবারের হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনেরও বেশি হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।

হজ চলাকালীন সময়েও বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা ও সেবা কার্যক্রম অব্যাহত ছিল। এ পর্যন্ত ৫৫ হাজারের বেশি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৫ হাজারের বেশি সেবা দেওয়া হয়েছে। বর্তমানে সৌদির বিভিন্ন হাসপাতালে ১৭ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত হজযাত্রীদের ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে। শেষ ফ্লাইটের মাধ্যমে পুরো প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যা

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যা