মানববন্ধন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মানববন্ধন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
মানববন্ধন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী ছবির ক্যাপশন:
ad728

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে হামলা ও মারধরের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চিতলমারী থানা চত্বরের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সদ্য বহিষ্কৃত চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুসারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, কী কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে, তা তিনি নিজেও জানেন না। তিনি দাবি করেন, তিনি বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চাইছেন এবং নিজেও ধানের শীষ প্রতীকেই ভোট দেবেন।

তার অভিযোগ, বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সকালে তার অনুসারীরা মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে বিএনপি মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলের অনুসারীরা হামলা চালায়। এতে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নেতাকর্মী আহত হন।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, একটি মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, নির্বাচনী সহিংসতার আরেক ঘটনায় বুধবার রাতে বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী অফিস পুড়ে গেছে।

সকালে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাম্প্রতিক এসব ঘটনায় বাগেরহাটে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ সংকট মোকাবিলায় খণ্ডকালীন উদ্যোগ নয়, চাই দীর্ঘমেয়াদি প

পরিবেশ সংকট মোকাবিলায় খণ্ডকালীন উদ্যোগ নয়, চাই দীর্ঘমেয়াদি প