এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য, ৩০ জুলাইয়ের খবর ভুয়া The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য, ৩০ জুলাইয়ের খবর ভুয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য, ৩০ জুলাইয়ের খবর ভুয়া ছবির ক্যাপশন:

৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তথ্য সঠিক নয়, যা জানাল শিক্ষা বোর্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আগামী ৩০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত তথ্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জুলাই উল্লেখ করা হলেও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফলাফল তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তবে ফল প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তারিখকে বিশ্বাস না করে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

জানা গেছে, চলতি বছরের ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে ফলাফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হবে।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক বছরের তুলনায় এবার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং বহিষ্কারের ঘটনাও ছিল তুলনামূলক কম। বর্তমানে উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতের শেষ ধাপের কাজ চলছে। সবকিছু সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সে হিসেবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময় অতিক্রম করেছে। তবে শিক্ষা বোর্ড বলছে, ফল প্রকাশে কোনো ধরনের জটিলতা নেই; প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমের অনির্ভরযোগ্য তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও সরকারি ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংখ্যালঘু অধিকার নিয়ে আলোচন

ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংখ্যালঘু অধিকার নিয়ে আলোচন