কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ ছবির ক্যাপশন:
ad728

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বৃহস্পতিবার সকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বন্দরে পৌঁছালে শ্রমিকরা বন্দর ৪ নম্বর গেটে তার গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ শুরু করেন।

বন্দর সূত্র জানায়, সকাল থেকেই আন্দোলনের তীব্রতা বেড়েছে। বিক্ষোভকারীরা বন্দর এলাকার বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন। ফলে কনটেইনার ও মালামাল হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ ও হস্তান্তর এবং জাহাজ চলাচল—সব ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে সমস্যা সমাধানে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠিতব্য এই বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন। বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের থাকার কথা রয়েছে।

বুধবার এ বিষয়ে একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। এতে উল্লেখ করা হয়, বর্তমানে নিউমুরিং টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান সিডিডিএলের পক্ষ থেকে একজন বা দুজন শ্রমিক প্রতিনিধি যেন বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন বন্দর শ্রমিকরা। পরে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার এবং নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, চলমান অচলাবস্থা দ্রুত নিরসনে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় নতুন ভাইরাসে বাড়ছে প্রাণহানি, স্বাস্থ্যব্যবস্থা ধসের ম

গাজায় নতুন ভাইরাসে বাড়ছে প্রাণহানি, স্বাস্থ্যব্যবস্থা ধসের ম