আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে ছবির ক্যাপশন:

টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান এখন অনেকটাই নিশ্চিত লিওনেল মেসিদের। ফলে বিশ্বকাপের নকআউট পর্বে আলবিসেলেস্তেদের সম্ভাব্য প্রতিপক্ষ কে হতে পারে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন দল শেষ ৩২-এ খেলবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দলের বিপক্ষে। এই সমীকরণেই সামনে এসেছে সম্ভাব্য আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ের সম্ভাবনা।

বর্তমানে গ্রুপ ‘এইচ’-এ দুই ম্যাচ শেষে স্পেনের সংগ্রহ চার পয়েন্ট। অন্যদিকে উরুগুয়ের রয়েছে দুই পয়েন্ট। ফলে দুই দলের মধ্যকার শেষ ম্যাচটিই নির্ধারণ করবে গ্রুপের শীর্ষস্থান ও রানার্সআপের ভাগ্য।

যদি উরুগুয়ে শেষ ম্যাচে স্পেনকে হারাতে পারে, তাহলে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে উরুগুইয়ানরা। সেক্ষেত্রে স্পেন নেমে যাবে দ্বিতীয় স্থানে। আর গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন। অর্থাৎ নকআউটের শুরুতেই ফুটবল বিশ্বের দুই পরাশক্তির বহুল প্রতীক্ষিত এক লড়াই দেখা যেতে পারে।

তবে স্পেনের সামনে রয়েছে আরেকটি সম্ভাবনাও। একই সময়ে কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারায়, তাহলে পয়েন্টের সমীকরণে স্পেন দ্বিতীয় নয়, তৃতীয় স্থানেও নেমে যেতে পারে। সে ক্ষেত্রে তারা আর আর্জেন্টিনার মুখোমুখি হবে না এবং সম্ভাব্য এই হাইভোল্টেজ ম্যাচটি আপাতত এড়িয়ে যাবে।

অন্যদিকে, স্পেন যদি উরুগুয়ের বিপক্ষে অন্তত ড্র করতে পারে, তাহলে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনা বেশি থাকবে। তখন গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে উরুগুয়ে, কেপ ভার্দে কিংবা সৌদি আরবের মধ্যে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হওয়া দল।

এবারের বিশ্বকাপে গ্রুপের অবস্থান নির্ধারণে প্রচলিত গোল ব্যবধানের আগে গুরুত্ব দেওয়া হচ্ছে হেড-টু-হেড ফলাফলকে। অর্থাৎ দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে সংশ্লিষ্ট দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচের ফল। এরপর বিবেচনায় আসবে হেড-টু-হেড গোল ব্যবধান, হেড-টু-হেডে করা গোল, সামগ্রিক গোল ব্যবধান, মোট গোল, শৃঙ্খলা রেকর্ড এবং সবশেষে ফিফা র‍্যাঙ্কিং।

ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শুধু পরবর্তী রাউন্ডে ওঠার জন্যই নয়, বরং নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই কারণেই শেষ ৩২-এ আর্জেন্টিনা ও স্পেনের সম্ভাব্য মুখোমুখি হওয়ার সমীকরণ এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আলোচনার বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুদ্ধের মধ্যে ইরানে গুপ্তচর সন্দেহে ১০ জন আটক

যুদ্ধের মধ্যে ইরানে গুপ্তচর সন্দেহে ১০ জন আটক