শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি ছবির ক্যাপশন:

ইন্দোনেশিয়ার উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, এতে অন্তত একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে এই কম্পন অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

US Geological Survey (ইউএসজিএস) জানিয়েছে, সুলাওয়েসি ও মালুকু দ্বীপপুঞ্জের মধ্যবর্তী মলুকা সাগরে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

উত্তর সুলাওয়েসির মানাদো শহরে একটি ভবন ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধার কর্মকর্তারা।

ভূমিকম্পের পরপরই Pacific Tsunami Warning Center সুনামি সতর্কতা জারি করে। এতে ইন্দোনেশিয়া ছাড়াও ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কা করা হয়।

পরবর্তীতে সতর্কতা তুলে নেওয়া হলেও কিছু এলাকায় ঢেউ আছড়ে পড়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। BMKG জানিয়েছে, উত্তর মিনাহাসা এলাকায় প্রায় ৭৫ সেন্টিমিটার এবং বিটুংয়ে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পটি বেশ তীব্র ছিল এবং এক মিনিটেরও বেশি সময় ধরে কম্পন অনুভূত হয়। অনেক মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে।

এই ভূমিকম্পের পর অন্তত ১১টি আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৫.৫।

বিশেষজ্ঞরা বলছেন, Ring of Fire অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় এ ধরনের ভূমিকম্প প্রায়ই ঘটে।

উল্লেখ্য, ২০০৪ সালে আচেহ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটে, যা বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।

বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানাতে, ওসমান হাদির কবরে এখনো ম

অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানাতে, ওসমান হাদির কবরে এখনো ম