যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন নিয়ে বয়কটের আহ্বান সেপ ব্লাটারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন নিয়ে বয়কটের আহ্বান সেপ ব্লাটারের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন নিয়ে বয়কটের আহ্বান সেপ ব্লাটারের ছবির ক্যাপশন:
ad728

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। এবার সরাসরি বিশ্বকাপ বয়কটের আহ্বান জানালেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ, অভিবাসন নীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে এ আহ্বানের প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

সেপ ব্লাটার বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমান পরিস্থিতিতে সমর্থকদের জন্য নিরাপত্তা ও সম্মানজনক অভিজ্ঞতা নিশ্চিত করা কঠিন। তিনি ভক্তদের উদ্দেশে বলেন, “আমার একটাই পরামর্শ—যুক্তরাষ্ট্র এড়িয়ে চলুন। স্টেডিয়ামে যাওয়ার চেয়ে ঘরে বসে টেলিভিশনে খেলা দেখাই ভালো।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ব্লাটার সুইস আইনজীবী মার্ক পিথের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের সঙ্গে একমত প্রকাশ করেন। ওই সাক্ষাৎকারে পিথ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সমর্থকদের সেখানে না যাওয়ার আহ্বান জানান।

মার্ক পিথ জানান, চলতি বছরের জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে বিক্ষোভকারী রেনি গুড নিহত হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এ ছাড়া গত সপ্তাহে আরেক মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তির মৃত্যুর ঘটনাও নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বকাপ বয়কটের বিষয়ে এর আগেও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশ গত সপ্তাহে মন্তব্য করেন, “বিশ্বকাপ বয়কট নিয়ে ভাবার সময় এসে গেছে।” তার মতে, রাজনৈতিক সিদ্ধান্ত ও নিরাপত্তা ঝুঁকি ক্রীড়ার সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।

শুধু নিরাপত্তা নয়, যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতিও সমর্থকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় চালু হওয়া ভিসা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল ও আইভরি কোস্টসহ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ রয়েছে।

এ ছাড়া ইরান ও হাইতির সমর্থকদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে ভ্রমণ জটিল হয়ে পড়েছে। ফলে বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে সব দেশের সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে এই বয়কট আহ্বান ও বিতর্ক আয়োজক দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আন্তর্জাতিক ফুটবল মহলে এখন দেখার বিষয়—ফিফা ও আয়োজক দেশগুলো এসব অভিযোগ ও উদ্বেগের কী ধরনের জবাব দেয় এবং বিশ্বকাপের সার্বজনীনতা কতটা রক্ষা করতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে মার্কেটিং ও সেলসে প্রবাসীদের সুযোগ কমছে

সৌদি আরবে মার্কেটিং ও সেলসে প্রবাসীদের সুযোগ কমছে