চাঁদাবাজ নয়, সাধারণ মানুষের ওপরই আমাদের নির্ভরতা: হাসনাত আব্দুল্লাহ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁদাবাজ নয়, সাধারণ মানুষের ওপরই আমাদের নির্ভরতা: হাসনাত আব্দুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
চাঁদাবাজ নয়, সাধারণ মানুষের ওপরই আমাদের নির্ভরতা: হাসনাত আব্দুল্লাহ ছবির ক্যাপশন:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তার নির্বাচনী লড়াই চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা অবৈধ ব্যবসায়ীদের অর্থের ওপর নির্ভরশীল নয়; বরং সাধারণ জনগণের সমর্থনই তাদের মূল শক্তি।

মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের রাজনৈতিক দায়বদ্ধতা সরাসরি জনগণের কাছে। কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের জন্য শেষ পর্যন্ত জনগণের কাছেই জবাব দিতে হবে। তিনি দাবি করেন, অবৈধ অর্থের সঙ্গে সংশ্লিষ্ট না থাকায় চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদক ব্যবসায়ীদের প্রতি তাদের কোনো দায় নেই।

বক্তব্যে তিনি মাদক ব্যবসার বিরোধিতা করে বলেন, নির্বাচনের দিনকে কেন্দ্র করে দেবিদ্বারে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধ হওয়ার প্রত্যাশা করছেন তারা। তিনি দাবি করেন, দেবিদ্বারে মাদক ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েই তারা ভোটের মাঠে নেমেছেন।

তিনি আরও বলেন, এলাকায় এমন কিছু মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে জীবনযাপন করেছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, যারা কর্মভিত্তিক জীবনে অভ্যস্ত নন, তারা চাইলে বৈধ কর্মসংস্থানের পথে আসতে পারেন—সে ক্ষেত্রে সহায়তার চেষ্টা করা হবে।

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহ ভোটারদের উদ্দেশে বলেন, প্রতিদিন অন্তত ১০ জন ভোটারের কাছে গিয়ে তার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি। আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাইকে নিয়ে কেন্দ্রে যাওয়ার কথাও বলেন। তিনি জানান, ভোটের দিন ব্যালটে শাপলাকলি প্রতীকে এবং আলাদা করে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি, যা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের সঙ্গে সম্পৃক্ত বলে তিনি উল্লেখ করেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন ও জয়নাল আবেদিন, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হকসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম