প্রতারণা করে সৎ শাসন সম্ভব নয়—বরিশালে তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রতারণা করে সৎ শাসন সম্ভব নয়—বরিশালে তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
প্রতারণা করে সৎ শাসন সম্ভব নয়—বরিশালে তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা জনগণের রায়ের ওপরই নির্ভর করবে। তিনি অভিযোগ করে বলেন, দেশে একটি নতুন জালিম শক্তি আবির্ভূত হয়েছে, যাদের জনগণ গুপ্ত পরিচয়ে চেনে।

বুধবার দুপুর ১টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশে একটি গোষ্ঠী নতুনভাবে জালিম রূপে আত্মপ্রকাশ করেছে। তাদের কার্যক্রম জনগণের কাছে গোপন নয় বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং সাধারণ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। তার ভাষায়, যারা নির্বাচনের আগেই প্রতারণায় লিপ্ত, তারা কীভাবে সৎ ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করবে—সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের উদ্দেশে তার আহ্বান—নির্বাচনের পরবর্তী পাঁচ বছর জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকতে হবে। জনগণ পাশে না থাকলে কী পরিণতি হয়, তা অতীতে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশালে এসে নির্বাচনী জনসভায় অংশ নেন তারেক রহমান। তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছে সরাসরি বেলস পার্কের জনসভায় যোগ দেন। তার উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, আহত-১

কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, আহত-১