শাপলা কলির পক্ষে মাঠে নামলেন খেলাফত মজলিসের প্রার্থী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শাপলা কলির পক্ষে মাঠে নামলেন খেলাফত মজলিসের প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
শাপলা কলির পক্ষে মাঠে নামলেন খেলাফত মজলিসের প্রার্থী ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে কার্যত সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান। তিনি শাপলা কলি প্রতীকের পক্ষে মাঠে নেমে জোটের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে শাপলা কলি প্রতীকের গণসংযোগে অংশগ্রহণ করেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি প্রকাশ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রতি সমর্থন ঘোষণা করেন এবং শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি মাঠে থাকার কথা জানালেও পরবর্তীতে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী অবস্থান পরিবর্তন করেন।

এ বিষয়ে মাওলানা মজিবুর রহমান বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনি দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থীতা প্রত্যাহার করেননি। তবে পরবর্তীতে দলের নির্দেশনা অনুযায়ী তিনি এখন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মাঠে নেমে কাজ করছেন।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আমাদের জোটের প্রতীক শাপলা কলির বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো। দল ও জোটের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সমর্থন ঘোষণার ফলে দেবিদ্বার আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে। একাধিক প্রার্থীর সমর্থন এক প্রার্থীর পক্ষে কেন্দ্রীভূত হওয়ায় ভোটের সমীকরণে প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এলপিজি বাজারে সরবরাহ বাড়াতে সরকারি উদ্যোগ

এলপিজি বাজারে সরবরাহ বাড়াতে সরকারি উদ্যোগ