শবেবরাত উপলক্ষে ফেব্রুয়ারির শুরুতে লম্বা ছুটির সুযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শবেবরাত উপলক্ষে ফেব্রুয়ারির শুরুতে লম্বা ছুটির সুযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
শবেবরাত উপলক্ষে ফেব্রুয়ারির শুরুতে লম্বা ছুটির সুযোগ ছবির ক্যাপশন:
ad728

ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

এই হিসাবে নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে যদি কেউ একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি নেন, তাহলে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।

কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার—যা সাপ্তাহিক ছুটি হিসেবে নির্ধারিত। ফলে মাত্র একদিন ছুটি ব্যবস্থাপনার মাধ্যমেই টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্রবার ও শনিবারে।

এ ছাড়া ২০২৬ সালে ধর্মীয় ও বিশেষ শ্রেণিভুক্ত কর্মচারীদের জন্য আলাদা ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে মুসলিম কর্মচারীদের জন্য পাঁচ দিন, হিন্দু কর্মচারীদের জন্য নয় দিন, খ্রিস্টান কর্মচারীদের জন্য আট দিন, বৌদ্ধ কর্মচারীদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।

এই ছুটির সুযোগকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে ভ্রমণ ও পারিবারিক সময় কাটানোর পরিকল্পনাও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরব ও কাতারের শীর্ষ নেতৃত্বের শোকবার্তা

সৌদি আরব ও কাতারের শীর্ষ নেতৃত্বের শোকবার্তা