নির্বাচনের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ দিতে চান জামায়াত আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ দিতে চান জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
নির্বাচনের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ দিতে চান জামায়াত আমির ছবির ক্যাপশন:

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের অনুমতি চেয়েছে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা জাতির সামনে নিজেদের অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরতে চায়।

এই প্রেক্ষাপটে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়।

ভাষণটি সম্প্রচারের জন্য গত মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত সময়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘মনে হয় এনবিআর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ভুল বুঝিয়েছে’

‘মনে হয় এনবিআর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ভুল বুঝিয়েছে’