যশোরে মাদক সেবনের অভিযোগে ৪ যুবকের কারাদণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যশোরে মাদক সেবনের অভিযোগে ৪ যুবকের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
যশোরে মাদক সেবনের অভিযোগে ৪ যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন:

যশোরের অভয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেকের বিরুদ্ধে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের শফিকুল ইসলাম (৪০), একই গ্রামের রুবেল মোল্যা (৩২), খলিল উল্লাহ (১৮) এবং চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের মানবেন্দ্র রায় (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শুক্রবার দুপুরে হিদিয়া ও চলিশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আদালতের আদেশ অনুযায়ী, শফিকুল ইসলাম, রুবেল মোল্যা এবং খলিল উল্লাহকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে মানবেন্দ্র রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ইয়াবা সেবনের পর জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বন্দর উপজেলায় ফুলচাষে বড় ক্ষতি

টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বন্দর উপজেলায় ফুলচাষে বড় ক্ষতি