হত্যা মামলায় শেখ মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হত্যা মামলায় শেখ মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
হত্যা মামলায় শেখ মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন ছবির ক্যাপশন:

রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-এর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন এই আবেদন করেন। বিষয়টি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ-এর আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ এলাকার ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এতে আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়ে।

এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে এক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন।

এখন মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মধ্যপ্রাচ্যে ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা: তীব্র পানিসংকটের

মধ্যপ্রাচ্যে ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা: তীব্র পানিসংকটের