বাদ জুম’আ সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাদ জুম’আ সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
বাদ জুম’আ সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে।

এছাড়া নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা না করার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু: জ্বালা

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু: জ্বালা