ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  মাহফিল অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কুড়িগ্রামের ফুলবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে  ফুলবাড়ী হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আরাবুর রহমান পাশা,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন উদ্দিন সেলিম,কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান,জাসাসের আহ্বায়ক নাজমুল হাসান সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

খালেদা জিয়ার রুহের মাগফরাত কামনায়  ও জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন  ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসার   পরিচালক  হাফেজ মাওলানা মোঃ মনজুরুল ইসলাম।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোট দিতে আহ্বান জামায়াত আমিরের

আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোট দিতে আহ্বান জামায়াত আমিরের