ধানক্ষেতে মিলল ১৫ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ধানক্ষেতে মিলল ১৫ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
ধানক্ষেতে মিলল ১৫ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত ছবির ক্যাপশন:

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে বিশাল আকৃতির একটি অজগর উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে স্থানীয় কৃষকের ধানক্ষেত থেকে প্রায় ১৫ ফুট লম্বা সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। পরে অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরণখোলা গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধানক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনে তিনি সেখানে যান। গিয়ে বিশাল অজগরটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে দ্রুত উদ্ধারকারীদের খবর দেন।

ভিটিআরটি সদস্য মো. হাসান মুন্সী জানান, খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। সেখানে গিয়ে দেখা যায়, অজগরটি ধানক্ষেতের মধ্যে পড়ে আছে। ধারণা করা হচ্ছে, এটি কৃষকের হাঁসের পালে আক্রমণ করে অন্তত তিনটি হাঁস খেয়েছে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, সাপটি উদ্ধারের সময় বেশ আক্রমণাত্মক আচরণ করছিল এবং উদ্ধারকারীদের দিকে তেড়ে আসছিল। পরে কৌশলে সেটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারকারীদের মতে, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি। বিশাল আকারের এই সাপ দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, উদ্ধার করা অজগরটি রেঞ্জ অফিসে আনার পর বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনের পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে-মধ্যে বন্য প্রাণী লোকালয়ে চলে আসে। বনাঞ্চলে খাদ্যের সংকট, পরিবেশগত পরিবর্তন কিংবা নিরাপদ আশ্রয়ের খোঁজে এমন ঘটনা ঘটতে পারে। তারা বন্য প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ

সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ