বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিলের দাবি জামায়াতের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিলের দাবি জামায়াতের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিলের দাবি জামায়াতের ছবির ক্যাপশন:

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তা বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের কলোনি এলাকায় আয়োজিত এক পর্যালোচনা সভায় দলটির নেতারা এ দাবি উত্থাপন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, এই নির্বাচন অতীতের যেকোনো বিতর্কিত নির্বাচনের তুলনায় আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণের সময় বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল এবং ব্যালটে আগাম সিল দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

তার মতে, এসব অভিযোগ নির্বাচনের গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ন করেছে এবং এটি জনগণের আস্থা হারিয়েছে। এ পরিস্থিতিতে তিনি নির্বাচনকে ‘প্রহসনের’ সঙ্গে তুলনা করে ফলাফল বাতিলের দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এছাড়া বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক আবদুল আজিজ ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা উপনির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান। তারা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীরা বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল এবং দ্রুত নতুন তফশিল ঘোষণা করে পুনরায় ভোট গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা