তৃণমূল ঘনিষ্ঠ ইমনকে নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তৃণমূল ঘনিষ্ঠ ইমনকে নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
তৃণমূল ঘনিষ্ঠ ইমনকে নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা ছবির ক্যাপশন:

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এই শিল্পী এবার বিজেপির একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে জোর গুঞ্জন উঠেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (৯ মে) কলকাতায় একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে ইমন চক্রবর্তী দীর্ঘদিন ধরেই পরিচিত একটি নাম। সংগীতজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিয়েছেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে তাকে দেখা গেছে বহুবার।

এর আগে একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়েছেন ইমন। একটি অনুষ্ঠানে তার বলা “দিদি যেখানে আমি সেখানে” বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই মন্তব্যের পর থেকেই অনেকেই তাকে তৃণমূলপন্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করেন।

এদিকে বিজেপির সম্ভাব্য মঞ্চে তার উপস্থিতির খবর সামনে আসতেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ এটিকে শিল্পীর পেশাগত অংশগ্রহণ হিসেবে দেখছেন, আবার অনেকে রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত বলেও মনে করছেন।

ইমন চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একাধিক সম্মাননাও পেয়েছেন। ২০২২ সালে তিনি ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননায় ভূষিত হন। রাজ্য সরকারের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে তার নিয়মিত উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তবে সাম্প্রতিক এই আলোচনা নিয়ে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি ইমন চক্রবর্তী। ফলে তিনি সত্যিই অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ভূমিকা সব সময়ই গুরুত্বপূর্ণ। ফলে জনপ্রিয় শিল্পীদের রাজনৈতিক মঞ্চে উপস্থিতি সাধারণ মানুষের মধ্যেও আলাদা আগ্রহ তৈরি করে। ইমন চক্রবর্তীর সম্ভাব্য এই উপস্থিতিও তাই রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে চীন

ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে চীন