অভ্যুত্থানে নিহত ও আহতদের সন্তানরা পাবেন স্নাতক পর্যন্ত পড়ার খরচ: শিক্ষামন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অভ্যুত্থানে নিহত ও আহতদের সন্তানরা পাবেন স্নাতক পর্যন্ত পড়ার খরচ: শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
অভ্যুত্থানে নিহত ও আহতদের সন্তানরা পাবেন স্নাতক পর্যন্ত পড়ার খরচ: শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন:

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মঙ্গলবার (২৪ মার্চ) ঘোষণা করেছেন, জুলাই বিপ্লবে শহিদ এবং আহত ও পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থীদের সন্তানরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা বিনামূল্যে পাবেন। এই কর্মসূচি ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচির আওতায় বাস্তবায়িত হবে।

মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের শিক্ষা খাত উন্নয়ন কৌশলের অংশ হিসেবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হবে দ্রুত। এই সময়ের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ২ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা বিতরণ করা হবে। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় এক বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা ও স্কুল-কলেজের সকল শিক্ষকের হাতে ট্যাব পৌঁছে দেওয়া হবে এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এবং হাফেজে কুরআনদের জন্য বিশেষ স্বীকৃতি প্রদানের ব্যবস্থা চালু করা হবে। এছাড়া উপজেলা পর্যায়ে ‘গণিত অলিম্পিয়াড’, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা এবং বিতর্ক ক্লাব গঠন করা হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোহাম্মদপুরে হাঁটার সময় ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক

মোহাম্মদপুরে হাঁটার সময় ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক