ঈদ উপলক্ষে সব আন্তনগর ট্রেন চলবে নিয়মিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদ উপলক্ষে সব আন্তনগর ট্রেন চলবে নিয়মিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
ঈদ উপলক্ষে সব আন্তনগর ট্রেন চলবে নিয়মিত ছবির ক্যাপশন:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে সারা দেশের সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রা প্রস্তুতি সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সারা দেশের সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল থাকবে। এর ফলে নির্ধারিত বিরতির দিনেও ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

তবে ঈদের পর আবার আগের নিয়ম অনুযায়ী আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় স্টেশনগুলোতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া নাশকতা প্রতিরোধের লক্ষ্যে চলন্ত ট্রেন, রেলস্টেশন এবং রেললাইনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আরএনবি, জিআরপি এবং রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে।

একই সঙ্গে র‌্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষের মতে, ঈদ উপলক্ষে যাত্রীদের ভিড় বাড়ার বিষয়টি মাথায় রেখে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সবাই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ট্রেনে ভ্রমণ করতে পারেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশ ও নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশ ও নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ